মেহেরপুরের গাংনীতে ফসলী জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়েছে জুলাসেন ও আমানুল নামের দুই ব্যক্তি। বুধবার (১২ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার কালি গাংনী কলনিপাড়া এলাকায় একটি মাঠে এ ঘটনা ঘটে।
আহত জুলাসেন কালি গাংনী কলনিপাড়ার হানিফের ছেলে এবং আমানুল একই এলাকার আবুল হোসেনর ছেলে। সম্পর্কে তারা দু’জন আপন চাচতো ভাই।
ঘটনা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জুলা সেন জমিতে পানি দিচ্ছিলেন। এসময় আমানুল জুলাসেনকে জমিতে পানি দিতে বন্ধ করতে বলে আমানুল নিজ জমিতে পানি নেওয়ার চেষ্টা করেন। পানি দিতে বন্ধ করে নিজ জমিতে পানি নেওয়ায় দু’জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
এতে দুজনেই গুরুত্বর আহত হন। মাঠে থাকা লোকজন তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা দু’জন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।