• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে চৈত্র সংক্রান্তি উৎসব

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

মেহেরপুরের গাংনীতে বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক পাঠক ফোরামের আয়োজনে চৈত্র সংক্রান্তিতে আয় বাঙ্গালী, খাই বাঙ্গালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাংনী ফুলকুড়ি শিশু শিক্ষালয় প্রাঙ্গনে লেখক পাঠক ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক রফিকুল আলম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ও থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিবুর রহমান মিন্টু , গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, জাগো ফাউন্ডেশনের শোয়েব রহমান, সাবেক কাউন্সিলর নবীরুদ্দীন, সাংস্কৃতিক সংগঠক হামিদুল ইসলাম হিল্লোল, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম শাহ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, ফুলকুড়ি শিক্ষালয়ের প্রধান শিক্ষক বদরুদ্দোজা লাল্টু  সাংবাদিক জুলফিকার আলি কানন, ব্যবসায়ী আজিজুল ইসলাম রানু, জাহাঙ্গীর আলম প্রমূখ। বাংলা বর্ষের শেষ দিনে গাংনীতে আয় বাঙ্গালী, খাই বাঙ্গালি শিরোনামে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পরিবারসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে এমন অনেক শিক্ষার্থী ও ফুলকুড়ির সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলেই বাঙ্গালীর হারিয়ে যাওয়া ঐতিহ্য পদ্ম পাতায় কলা, মিষ্টি, গুড়ের খুরমা, জিলাপী, চিড়া ও দইসহ বিভিন্ন খাবার পরিবেশনায় উচ্ছ্বাস প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category