• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতী

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
গাংনীতে চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতী
গাংনীতে চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতী

সিলেট জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যান্য কর্মচারীদের উপর নারকীয় হামলা সরকারী গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগসহ অন্যান্য স্থাপনা ভাংচুর ও বিনষ্টকরনের প্রতিবাদ এবং দোষিদের শাস্তির দাবীতে মানব বন্ধন ও কর্মবিরতী পালন করেছেন মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ মানব বন্ধন করেন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী তার বক্তব্য বলেন, ডাক্তাররা সব সময় রোগিদের জিবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। কতিপয় দুর্বৃত্ত অন্যায়ভাবে হাসপাতাল ভাংচুর চালিয়েছে। সরকারী সম্পদ বিনষ্ট করেছে। এদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবী জানান এই কর্মকর্তা।

এছাড়াও বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ। একই সাথে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতী পালন করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category