• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
গাংনীতে চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গাংনীতে চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ মসুর ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামুল্যে বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমের সামনে অনুষ্ঠিত এ প্রণোদনা প্রদানের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

গাংনী উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে চলতি মৌসুমে উপজেলার ৫ হাজার ৫০০ জন গম চাষি, ২ হাজার ৬০০ জন সরিষা চাষি, ১৩০জন পেঁয়াজ চাষি ও ৭০০ জন মসুর চাষিকে প্রনোদনার আওয়ায় বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। এ হিসেবে ৮ হাজার ৯৩০ জন চাষি প্রণোদনা সুবিধা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category