• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে চালককে কুপিয়ে মোটরসাইকেল ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
গাংনীতে চালককে কুপিয়ে মোটরসাইকেল ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩
গাংনীতে চালককে কুপিয়ে মোটরসাইকেল ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩

মেহেরপুরের গাংনীর সাহারবাটি সড়কে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ডাকাতি হওয়া মোটরসাইকেল ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাংনী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর মধ্যপাড়ার রব্বান মন্ডলের ছেলে রবিউল ইসলাম(৩৮), গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ফকির মন্ডলের ছেলে নাজির (৫৩) ও সাহারবাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল আলী (৩৫)।  গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় বেশ কয়েকটি করে মামলা রয়েছে। বুধবার(১২এপ্রিল) দুপুরে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম নিজ কার্যালয়ে ডাকাত গ্রেফতারের বিষয়টি  নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। অভিযানের বিষয়ে তিনি বলেন, গত ৮ এপ্রিল রাত পৌনে দশটার দিকে গাংনী উপজেলার গাড়াডোব-সাহারবাটি সড়কের মাঠের পথে পথচারীদের গতিরোধ করে ডাকাতদল। এসময় গাংনীর সাদ্দাম হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও তার ব্যবহৃত একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও সোর্স মাধ্যমে ডাকাতদের অবস্থান সম্পর্কে অবগত হয় পুলিশ। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করাহয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি হওয়া মোটরসাইকেল। একই সাথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা দেশীয় অস্ত্র (হাসুয়া) ও লাঠিসোটা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ডাকাতির ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানারওসি মেহেদি রাসেলসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category