• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
গাংনীতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন
গাংনীতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন

সারাদেশের ন্যায় ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। বৃহষ্পতিবার (৯ জানুয়ারী) উপজেলা চত্ত্বরে এ মেলা ও উৎসবের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ দেব জৈতি ম-ল, বিক্রয় কর্মকর্তা হানিফ হোসাইন প্রমুখ। ৯ জানুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ এ মেলার আয়োজন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে গাংনী উপজেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রীতম সাহা বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিনিয়ত মানুষকে বইমুখী করছে। জ্ঞানের পৃথিবীর সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছে। মেলায় সকল বয়সীরা তাদের পছন্দমত বই কিনতে পারবেন। তিনি মেলায় আসা ক্রেতা-দর্শণার্থীদের রুচিশীল বই কেনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category