• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে গ্রীন ভিউ কসবা এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
গাংনীতে গ্রীন ভিউ কসবা এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
গাংনীতে গ্রীন ভিউ কসবা এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

“একটি গাছ, একটি প্রাণ, একটি ভবিষ্যত” শ্লোগানে গ্রীন ভিউ কসবা এর উদ্যোগে এবং কসবা রক্তদান ফাউন্ডেশনের বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ভাটপাড়া মোড়ে এ কর্মসুচির উদ্বোধন করা হয়।

এ কর্মসুচির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা সভায় সভপতিত্ব করেন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীন ভিউ কসবা এর সমন্বয়কারী ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ আলী হায়দার, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই জহুরুল ইসলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি হাফিজুর রহমান, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আজিজুল হক।

এ সময় ফলজ এবং বনজসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪ শতাধিক গাছ ভাটপাড়া হতে জালশুকা গ্রাম পর্যন্ত গাছ লাগানো হবে। এই সংগঠনের সদস্যগণ তাদের নিজ দ্বায়িত্বে রক্ষণাবেক্ষণ করবে এবং আশেপাশের গ্রামের বিভিন্ন রাস্তায় গাছ লাগানোর আশ্বাস দেন উপস্থিত সদস্যরা।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক বায়েজিদ বোস্তামী, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল আলম, সহকারী শিক্ষক আলী হাসান, খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালালউদ্দিন, ভাটপাড়া গ্রামের কৃতি সন্তান ডাঃ সালাউদ্দিন, কসবা রক্তদান ফাউন্ডেশনের প্রতিনিধি মাজেদুল ইসলাম, আকরামুল হক, জসীমউদ্দিন, রাজু আহমেদ, শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রীন ভিউ কসবা ও কসবা রক্তদান ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category