• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে গোয়ালের আগ্নীকান্ডে কৃষক অগ্নীদগ্ধ, গরু-ছাগলের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
গাংনীতে গোয়ালের আগ্নীকান্ডে কৃষক অগ্নীদগ্ধ, গরু-ছাগলের মৃত্যু
গাংনীতে গোয়ালের আগ্নীকান্ডে কৃষক অগ্নীদগ্ধ, গরু-ছাগলের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে গোয়াল ঘরে অগ্নীকান্ডের ঘটনায় গৃহকর্তা আরমান আলী (৬৫) অগ্নীদগ্ধ হয়েছেন। বৃহষ্পতিবার (২৬ জুলাই) দিবাগত মধ্য রাতে উপজেলার কল্যাণপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। একই সময় তার একটি গরু ও একটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। গোয়ালের মশা তাড়ানোর জন্য জ্বালানো ঘুটোর (শুকনো গোবরের জ্বালানী) আগুন থেকে এ অগ্নীকা-ের সুত্রপাত বলে দাবী করেছেন গৃহকর্তা। অগ্নীদগ্ধ আরমান আলী বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নীদগ্ধ আরমান আলী জানান, মশা তাড়ানোর জন্য ঘুটোর আগুন জ্বালিয়ে তিনি ও পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত দেড়টার দিকে হঠাৎ গরু ছাগলের চিৎকারে জেগে উঠেন তিনি। এসময় আগুন গোয়াল ঘর থেকে ছড়িয়ে পড়েছে রান্না ঘরে। তড়িঘড়ি গোয়াল ঘরে রাখা গরু ছাগল বের করতে গিয়ে তিনি দগ্ধ হন। আগুনে দগ্ধ হয় দুটি গরু ও দুটি ছাগল। এর মধ্যে একটি ছাগল ও একটি গরুর মৃত্যু হয়েছে। এতে অন্ততঃ তিনলাখ টাকা ক্ষতি হয়েছে বলেও দাবী করেন তিনি।

বামন্দী ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর শেখ রুবেল জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শুকনো গোবরের জ্বালানীর আগুন থেকে এ আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category