• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে এনসিপির উদ্যোগে কোরবানির গোস্ত বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৯ জুন, ২০২৫
গাংনীতে এনসিপির উদ্যোগে কোরবানির গোস্ত বিতরণ
গাংনীতে এনসিপির উদ্যোগে কোরবানির গোস্ত বিতরণ

অসহায় এবং নিম্নআয়ের ৩ শতাধিক মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হল কোরবানির গোস্ত। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের মাঝে এ গোস্ত  বিতরণ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ।
এনসিসি নেতা অ্যাডভোকেট সাকিল আহমাদের উদ্যোগে রবিবার সকাল থেকে গাংনীর বিভিন্ন গ্রাম ও পাড়ায় গিয়ে এসব গোস্ত পৌঁছে দেওয়া হয়। কোরবানির গোস্ত বিতরণের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
এ বিষয়ে সাকিল আহমাদ জানান, “আমরা চাই ঈদের আনন্দ সবাই ভাগ করে নিক। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন এই খুশি থেকে বঞ্চিত না হয়- সেই চেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
গোস্ত বিতরণকালে আরও উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, যারা পুরো প্রক্রিয়া সুসংগঠিতভাবে পরিচালনা করেন।
উল্লেখ্য; ঈদুল আযহার প্রথম দিনেও একইভাবে ২৫০ পরিবারের মধ্যে কোরবানির গোস্ত বিতরণ করেছিল এনসিপি মেহেরপুর।
নেতৃবৃন্দের মধ্যে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম, আমির হামজা, শামীম আহমেদ আজম, আকাশ প্রমুখ এ মহতী কাজে যুক্ত ছিলেন।
এনসিপির পক্ষ থেকে এ ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট সাকিল আহমাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category