• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা
গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের নিচে একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে গমের ময়দা দেখতে পায়। এতে বোমা আতঙ্কের অবসান ঘটে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা শহরের আসাদ মার্কেটের নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, শহরের আসাদ মার্কেটের নিচে একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগ দেখতে পায় স্থানীয়রা এবং মার্কেটের দ্বিতীয় তলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখা কার্যালয় রয়েছে। নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগের ভেতরে বোমাসদৃশ কোনো বস্তু থাকতে পারে এমন আশঙ্কায় তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি দেখতে পান। পরে ব্যাগ খুলে দেখা যায়, ভিতরে কোনো বোমা বা বিস্ফোরক নয় ছিল গমের ময়দা। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। পুলশি ব্যাগ খোলার পর জানাগেছে এই মার্কেটের পেছনের একটি বাড়ির এক নারী ব্যাগটি সেখানে রেখে বাড়ির ভেতরে চলে যান। পরে তিনি এসে জানান, ব্যাগটি তিনিই সেখানে রেখে গিয়েছিলেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এক বৃদ্ধ নারী ব্যাগটি সেখানে রেখে বাড়িতে চলে গিয়েছিলেন। পরে পুলিশ ব্যাগটি খুলে দেখে, এতে গমের ময়দা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category