• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
গাংনীতে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় আমৃত্যু সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী আমানুল্লাহ ওরফে রিপন(৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টীম পাবনা জেলা শহর থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করে।

আমানুল্লাহ ওরফে রিপন গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, উপজেলার আড়পাড়া গ্রামের মহসিন আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল আমানুল্লাহ ওরফে রিপনদের। এরই জেরে ২০০৫ সালে মহসিন আলীকে হত্যা করে তারা। এ ব্যাপারে গাংনী থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় ২০১৯ সালে আমানুল্লাহ ওরফে রিপনের আমৃত্যু সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দেন বিজ্ঞ আদালত। সে সময় থেকে আমানুল্লাহ পলাতক ছিল।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আমানুল্লাহ ওরফে রিপন পাবনা জেলা শহরে বিদেশী পাখির ব্যবসা করতো। তথ্য প্রযুক্তির সহায়তায় গাংনী থানার এসআই শিমুল, এএসআই তাওহীদ ও এএসআই মাহবুবসহ সঙ্গীয় ফোর্স তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category