• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
উপহাস মাড়িয়ে মেহেরপুরে আঙুর চাষে দম্পতির বাজিমাৎ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাংনীতে নালিশি জমিতে নির্মাণ কাজ অব্যাহত গাংনীতে আবারও বোমা, চিরকুট ও সাদা কাপড় উদ্ধার মেহেরপুরে অনলাইন জুয়ার ২৯ অ্যাকাউন্টসহ গ্রেপ্তার ৪ গাংনীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত গাংনীতে ডা: রাজিব-সৈকত স্মৃতি প্রণোদনা বৃত্তি প্রদান অনুষ্ঠিত মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়ক পাথর-বালির দখলে: ঝুঁকিতে পথচারী ও যানবাহন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন গাংনীতে দুটি সরকারি অফিসে চুরি- এক মাসে ১০ চুরি উপজেলা পরিষদ চত্বরে সুজনের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সৈয়দ জাকির হোসেন

গাংনীতে আবারও বোমা, চিরকুট ও সাদা কাপড় উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৭ মে, ২০২৬
গাংনীতে আবারও বোমা, চিরকুট ও সাদা কাপড় উদ্ধার
গাংনীতে আবারও বোমা, চিরকুট ও সাদা কাপড় উদ্ধার

চাঁদার দাবিতে বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) রাতের কোনো এক সময় মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা হাজীপাড়া এলাকার বজলুর রহমানের বাড়ির গেটের সামনে এসব রেখে যায় দুর্বৃত্তরা। রবিবার (১৭ মে) সকালে তা উদ্ধার করে গাংনী থানা পুলিশ।

চিরকুটে বজলুর রহমানের চাচাতো ভাই ইউসুফ আলী ও তার ছেলে রাসেলকে উদ্দেশ্য করে কাফনের কাপড়, চিরকুট ও বোমা সদৃশ বস্তু রেখে ভয়ভীতি দেখানো হয়েছে। দাবী করা হয়েছে ৫ লাখ টাকা।

কাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, রাতের আঁধারে কে বা কারা ইউসুফ আলীর চাচাতো ভাই বজলুর রহমানের বাড়ির সামনে এসব রেখে যায়। চিরকুটে ইউসুফ আলী ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।সকালে কাফনের কাপড়, চিরকুট ও বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেওয়া হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখে গোয়ালগ্রাম ও ৬ তারিখে তেতুঁলবাড়িয়া গ্রাম থেকে বোমা উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category