• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
গাংনীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
গাংনীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে মৃল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রর্বতী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সদ্দাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category