• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
গাংনীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
গাংনীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

মেহেরপুরের গাংনীতে শিশু সন্তানের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। সোমবার (২১নভেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে পৌর এলাকার ১নং ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটে । শরিফুল ইসলাম বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে।

শরিফুল ইসলামের স্ত্রী জান্নাতুল নেছা জানান, তিন বছর বয়সী ছেলে তাহমিদকে টয়লেটে নিয়ে যাওয়ার জন্য বারান্দার গ্রিল খোলার সাথে সাথে ৫জন মুখোশধারী ডাকাত দল অস্ত্র নিয়ে তাকে জিম্মি করে। পরে আমার ছেলে তাহমিদের গলায় রামদা ঠেকিয়ে নগদ ১৭ হাজার টাকা, ১ জোড়া স্বর্ণের দুল, ১ জোড়া বালা, ৪ টি আংটি ও ২ টি চেন নিয়ে নেয়। এতে প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করেছে। ২০ মিনিটের আগে বাড়ি থেকে বের হলেই তার ছেলেকে কেটে ফেলা হবে এমন হুমকি দিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে জান্নাতুন নেছার চিৎকারে আশেপাশের লোকজন এসে মা ও ছেলেকে ঘর থেকে বের করে। এভাবে সন্ধ্যা রাতে ডাকাতির ঘটনায় হতবাক গ্রামবাসী।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ঘটনার সময় গ্রামের লোকজন দক্ষিণপাড়া ওয়াজ মাহফিলে ছিলেন। মাইকের শব্দে আশে পাশের লোকজন ডাকাতির বিষয়টি আঁচ করতে পারেননি।

গাংনীতে থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। ইতিমধ্যেই ডাকাতের সাথে যারা জড়িত তাদের আটক ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category