• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে অসুস্থ্য গরুর মাংস বিক্রি। কসাইয়ের জরিমানা,মাংস জব্দ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
কসাইয়ের জরিমানা
গাংনীতে অসুস্থ্য গরুর মাংস বিক্রি। কসাইয়ের জরিমানা,মাংস জব্দ

মেহেরপুরের গাংনীর নওপাড়া বাজারে অসুস্থ্য গরুর মাংস বিক্রির অপরাধে আব্দুল হামিদ নামের এক মাংস বিক্রেতার পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সাথে সমস্ত মাংস জব্দ করা হয়েছে। মাংস বিক্রেতা আব্দুল হামিদ নওপাড়া গ্রামের মুত আব্দুস সামাদের ছেলে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী খানম জানান, নওপাড়া বাজারের মাংস বিক্রেতা আব্দুল হামিদ মেহেরপুর সদর উপজেলার ভবানীপাড়া গ্রামের এক নারীর কাছ থেকে একটি অসুস্থ্য গরু ক্রয় করেন এবং জবাই করে মাংস বিক্রি করছিলেন।

এমন অভিযোগে আব্দুল হামিদকে গাংনী থানা পুলিশের একটি টীম আটক করে আমার কার্যালয়ে নিয়ে আসলে আব্দুল হামিদ অভিযোগ স্বীকার করেন।

অভিযোগ প্রামাণীত হওয়ায় পশু জবেহ ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা ও মাংস জব্দ করে তা বিনষ্ট করার আদেশ দেয়া হয়েছে।

এসময় গাংনী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন। অসুস্থ্য গরুর মাংস মাটিতে পুতে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category