• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে অবৈধ যান নসিমন উল্টে একজন নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
গাংনীতে অবৈধ যান নসিমন উল্টে একজন নিহত
গাংনীতে অবৈধ যান নসিমন উল্টে একজন নিহত

মেহেরপুরের গাংনী-সাহারবাটি সড়কে ট্রাককে সাইড দিতে গিয়ে অবৈধ যান নসিমন উল্টে একজন নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যাক্তির নাম নাহিদ হাসান (২০)।

সে গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের বাবলু হোসেনের ছেলে। নাহিদের বন্ধু আজমাইন হোসেন জানান, সে ও নাহিদ গ্রামের নসিমন চালক সামিউলকে নিয়ে সাহারবাটি থেকে গাংনীর দিকে ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় নসিমন চালক সামিউল। তিনজনই উল্টে রাস্তার উপর নসিমন চাপা পড়ে।

পথচারীরা তাদেরকে উদ্ধার করে গাংনী স্বাস্খ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাসমেরী খায়রুন্নাহার নাহিদকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, নাহিদ হোসেন নামের একজনের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category