• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
গাংনীতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
গাংনীতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

মেহেরপুরের গাংনীতে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে জামেলা খাতুন (৮০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে অগ্নিদগ্ধ হয়ে রবিবার (১জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। জামেলা খাতুন চেংগাড়া গ্রামের বনর উদ্দিনের স্ত্রী।

স্থানীয়সূত্রে জানা গেছে, প্রচন্ড শীতে রাতে আগুন পোহাতে উঠানে বাড়ির উঠানে আগুন জ্বালিয়ে বসেন বয়োবৃদ্ধ জামেলা খাতুন। আগুন পোহানোর এক পর্যায়ে তার শাড়ির আঁচলে আগুন লেগে যায়। তিনি বুঝে ওঠার আগেই শরীরে আগুন লেগে যায়। বৃদ্ধার চিৎকারে নিকট আত্মীয় এবং স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা দেখে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করে। মেহেরপুর জেনারেল হাসপাতালে তার অবস্থার আরও অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ জামিলা খাতুন মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category