• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গণহত্যা দিবস উপলক্ষে গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
গণহত্যা দিবস উপলক্ষে গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত
গণহত্যা দিবস উপলক্ষে গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোত্তালেব আলী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক সাংবাদিক এসএম রফিকুল আলম বকুল। গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু। এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় ২৫ মার্চ গণহত্যার উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category