• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

খোকসা উপজেলা ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২
খোকসা উপজেলা ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ
খোকসা উপজেলা ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচন চলছে । এদিকে খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খানের ছোট ভাই আব্দুল আওয়াল কনক খান (২৫) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর)  রাত ৯টার দিকে বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান জানান, গত রাত ৯টার দিকে তিনি ও তার ছোট ভাই কনক বাড়ি ফেরার সময় মাশিলিয়া কবরস্থানের নিকট পৌঁছুলে দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় তার ছোট ভাই কনক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বর্তমানে কনকের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি। খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের প্রচারণা বন্ধ থাকলেও উভয়পক্ষের মধ্যে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে সংঘাতে গোলাগুলি চলাকালীন সময়ে ছাত্রলীগের সভাপতির ভাই গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। এ হামলার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category