সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবাণীতে উপাচার্য বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য তাঁর ভূমিকা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।
উপাচার্য বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬.০০টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।