• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর বিএনপির সমাবেশ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪
খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর বিএনপির সমাবেশ
খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর বিএনপির সমাবেশ

বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

বুধবার (৩ জুলাই) বিকেলে কাঁসারী পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক বাবু জয়ন্ত কুমার কুন্ড।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যদি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হয় এবং তাকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হয়, যদি তারেক রহমানকে আবারো দেশে ফিরে আনতে হয় তাহলে আর বিক্ষোভ সমাবেশ নয় বিক্ষোভ মিছিল নয়। প্রতিরোধ সমাবেশ, প্রতিরোধের মিছিল করতে হবে।

তিনি আরো বলেন আমাদের নেত্রী যদি স্বাধীনভাবে বিচরণ করতে না পারে তাহলে বাংলাদেশের কোন মন্ত্রী এমপিদের কেও ঘরের বাইরে বিচরণ করতে দেওয়া হবে না। এ সময় তিনি পুলিশ প্রশাসনের প্রতি সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা না করে সকলের প্রতি ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category