• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় সাংবাদিক হত্যায় জড়িত সন্দেহে র‌্যাবের হাতে আটক দুই

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া
Update : শনিবার, ১৬ জুলাই, ২০২২

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে কুষ্টিয়া র‍্যাব ১২।

আজ শনিবার কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান বলেন, আটক ব্যক্তিদের মধ্যে একজন সোহান। তিনি হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি একজন ঠিকাদার ছিলেন, তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

থানা পুলিশ সূত্র জানায় গত ৩ জুলাই রাত ৯ টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে পত্রিকা অফিসে ছিলেন সাংবাদিক হাসিবুর রহমা রুবেল। তখন তার মুঠোফোনে একটি কল পেয়ে অফিস থেকে বের হয়ে যান। এর পর থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক রুবেল। তাঁর মুঠো ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার।

সাধারন ডায়েরি করার চার দিন পর গত ৭ জুলাই দুপুরে কুমারখালী যদুবয়রা এলাকায় গড়াই নদের নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে হাসিবুরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ । এ ঘটনায় গত ৮ জুলাই শুক্রবার রাতে নিহত সাংবাদিক হাসিবুর রহমানের চাচা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন।

সাংবাদিক হাসিবুর হত্যার প্রতিবাদে সোচ্ছার হয়ে উঠে কুষ্টিয়ার সর্বস্হরের সাংবাদিকরা এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় লাগাতার বিক্ষোভ কর্মসুচী পালন করে আসছিলো ও কুষ্টিয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category