• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কুষ্টিয়ায় সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
কুষ্টিয়ায় সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুষ্টিয়ায় সময়ের আলোর প্রতিষ্ঠা ৎবার্ষিকী উদযাপন

দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের পৃষ্ঠপোশকতায় জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পন ও ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার (২ মার্চ) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া র‌্যাব ১২ কোম্পানির কমান্ডার ইলিয়াস খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহসভাপতি মীর আল আরেফিন বাবু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সময়ের আলো দেশের একটি স্বনামধন্য পত্রিকা, জন্মদিনে আমি সময়ের আলোর সকল সাংবাদিকসহ সবার মঙ্গল কামনা করছি, সময়ের আলো সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের মানুষের আরো আস্থা অর্জন করবে এই প্রত্যাশা করি।
কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, বাংলাদেশের ডিএফপি ভুক্ত পত্রিকা আছে অনেক কিন্তু মাত্র চার বছরের মধ্যে সময়ের আলো পত্রিকা তাদের অবস্থান আট নাম্বারে, এই পত্রিকা অবশ্যই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে বলেই তাদের পাঠক গ্রাহক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি সময়ের আলোর শুভ কামনা করছি তারা আরো অনেক দুর এগিয়ে যাবে। আলোচনা সভা শেষে সময়ের আলো পত্রিকার জন্মদিনের কেক কেটে আনুষ্ঠানিকতা শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category