• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

কুষ্টিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
কুষ্টিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলার শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহি বিশ্বাসের নামে দৌলতপুর থানায় মিথ্যা ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলা শ্রমিকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠন। দৌলতপুরে হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের ১৭ মামলাসহ একাধিক হত্যা মামলার আসামী টোকন মন্ডলের ক্যাডার জাকির মোল্লা নিরীহ মানুষের জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়। এই হত্যাকান্ডকে ভিন্ন খাতে নিয়ে রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে দূর্বল করতে চৌধুরী পরিবার জাকিরের ছেলেকে দিয়ে জোরপূর্বক জাতীয় শ্রমিকলীগের নেতা মাহি বিশ্বাস ও তার ছোট ভাই সোয়েব বিশ্বাসসহ নিরাপরাধ ৬ জন ব্যাক্তির নামে মামলা দায়ের করিয়েছে। এই মিথ্যা মামলা থেকে মাহি বিশ্বাসসহ সড়যন্ত্রের শিকার নিরাপরাধ মানুষদের নাম অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্র মজমপুর গেটে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিকলীগ এর সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্মসম্পাদক মূছা আলী খান, সহ-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম লেবু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, শ্রমকল্যাণ সম্পাদক সরোয়ার উদ্দিন, সদর থানা ভারপ্রাপ্ত সম্পাদক মামুন রানা, শহর শাখার সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, কুমারখালী শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, দৌলতপুর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন খান, জেলা যুব শ্রমিকলীগের আহবায়ক রাশিদুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম রিপনসহ নেতৃবৃন্দ।

এসময় জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী তার বক্তব্যে বলেন, জাতীয় শ্রমিকলীগ কোন আগাছা পরগাছা সংগঠন নয়। জাতীয় শ্রমিকলীগের অতিত ইতিহাস রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন জাতিয় শ্রমিকলীগের মজলুম শ্রমিকেরা রাজপথ রঞ্জিত করে এদেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলনে রেখেছিল উজ্জল দৃষ্টান্ত। জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিটি সেক্টরে অবদান রাখছে শ্রমিক ভাইয়েরা। সম্প্রতি কিছু সময় ধরে আমরা দেখছি কুষ্টিয়ায় আইনশৃংখলা বাহীনি কর্তৃক আমার শ্রমিক নেতাদের বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। কোথায় দৌলতপুরে বিএনপির সাবেক এমপি পঁচা মোল্লার আত্মীয় হত্যাসহ নাশকতাসহ ১৭টি মামলার আসামী সন্ত্রাসী জাকির মোল্লা অন্যের জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। এই হত্যাকান্ডে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী সড়যন্ত্রকারীরা শ্রমিকলীগের নেতার নামে মিথ্যা মামলা দিয়ে প্রশাসনিক ভাবে হয়রানি করছে। আর প্রশাসনের উর্দ্ধতন কর্মর্কতারা এই হত্যাকান্ডের সমস্ত রিপোর্ট তাদের কাছে থাকার পরেও আমার জেলা শ্রমিকলীগ ও দৌলতপুর শাখার সদস্য সচিব মাহি বিশ্বাসের নামে মিথ্যা মামলা নিয়েছে। এই মামলার তিব্র নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি অতিদ্রুত এই হত্যা মামলা থেকে শ্রমিক নেতা মাহি বিশ্বাসসহ নিরাপরাধ ব্যাক্তিদের নাম বাদ দেওয়া না হলে আগামীতে দৌলতপুর থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে। এদিকে এই হত্যাকান্ডের ফায়ঁদা নিতে দৌলতপুরের একটি ক্ষমতাশালী সন্ত্রাসী পরিবার নিরীহ মানুষকে আসামী করে এলাকায় ব্যাপক অগ্নিসংযোগ করে মানুষের জান মালের ক্ষতি করলেও এখনো থানায় কোন মামলা হয়নি। সন্ত্রাসী জাকির হত্যায় জরিত প্রকৃত আসামীদের আটক করতে কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপারসহ আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করেছে সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category