• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত

কুষ্ঠিয়া প্রতিনিধি
Update : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
আলমডাঙ্গায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
আলমডাঙ্গায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল মান্নান মন্ডল (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত মান্নান সদর উপজেলার ত্রিমোহনী সাকারিপাড়া গ্রামের মৃত মক্কেল মন্ডলের ছেলে।

তিনি মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে শ্বশুর কলম জোয়ার্দ্দারের বাড়ির পাশে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।

শনিবার বিকেলে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে একই গ্রামের আমির হোসেনের ছেলে ফিরোজ তাকে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে নিহত মান্নানের স্ত্রী জবেদা খাতুন জানান, বিকেলে কৃষিকাজ শেষে টিউবওয়েল গোসল করার সময় ফিরোজ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমিতে পানি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category