• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ায় ট্রাক চাপায় ইট ভাটা মালিক নিহত

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
কুষ্টিয়ায় ট্রাক চাপায় ইট ভাটা মালিক নিহত
কুষ্টিয়ায় ট্রাক চাপায় ইট ভাটা মালিক নিহত

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইকবাল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও এক যুবক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার বটতৈল বাইপাস সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন কন্দরপোদিয়া গ্রামের বাসিন্দা। সে পেশায় ইট ভাটা ব্যবসায়ী।
স্থানীয় ‍ও পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে বটতৈল বাইপাস সেতুর ওপর একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ইকবাল রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেবব্রত রায় জানান, স্থানীয় মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত মটর সাইকেল চালককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এছাড়াও ট্রাক জব্দ করা হয়েছে এবং ট্রাক চালককে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category