• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

কুষ্টিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেলো শ্রমিকের-ট্রাকসহ চালক আটক

কুষ্ঠিয়া প্রতিনিধি
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
ট্রাক চাপা
কুষ্টিয়ায় ট্রাক চাপায় প্রান গেলো শ্রমিকের

কুষ্টিয়ায় এলজিইডি ভবনের সামনে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেলো এক শ্রমিকের। এ ঘটনায় ঘাতক ট্রাক এবং চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধা ৬ টার দিকে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম কিয়াম মেটাল ইন্ড্রাঃ লিঃ এর জুনিয়র হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম দীর্ঘদিন কিয়াম মেটাল ইন্ড্রাঃ লিঃ এ জুনিয়র হেলপার হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে উিউটি শেষ করে নিজের মোটর সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে শহরের এলজিইডি ভবনের সামনে নিমার্ণাধীন কালভার্টের কাছে পৌছালে মনিরুলের সামনে থাকা ড্রাম ট্রাকের পিছনের ডালায় ধাক্কা লেগে পড়ে যায় মনিরুল এবং মাথায় আঘাত লাগার কারণে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়।

এসময় স্থানীয়ারা ধাওয়া করে ড্রাম ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সৌপর্দ করে। পুলিশ ঘটনাস্থলে এসে মনিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহত মনিরুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার থানাপাড়া (পলান বক্স রোডস্থ) মৃত আফতাব বিশ্বাসের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দেলোয়ার হোসেন খান জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। লিখত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category