• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলি

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলি
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলি

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুষ্টিয়ার সীমানা প্রাচীরের বাইরে থেকে কার্যালয়ের দিকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গুলিবর্ষণের সময় কার্যালয়ে প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন চলছিল।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কী কারণে এ গুলির ঘটনা তা এখনও জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১১টা থেকে কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন শুরু হয়। সম্মেলন চলাকালীন সময়ে দুপুর ২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে। সীমানা প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে দুর্বৃত্তরা এসে গুলি করে আবার ওইদিক দিয়েই পালিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে জানতে চাইলে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের অনুষ্ঠান চলাকালীন অবস্থায় গুলির ঘটনা ঘটেছে। এতে আমরা আতঙ্কে পড়ে যায়। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, দুপুরে দিকে গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, দুপুর আনুমানিক ২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে গুলি করে পালিয়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা ধারণা করতে পারছি না। কি কারণে এই ঘটেছে সেটাও জানি না। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category