• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়া দুদকের আবেদনে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
কুষ্টিয়া দুদকের আবেদনে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ
কুষ্টিয়া দুদকের আবেদনে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ

কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রেজাউল হক চৌধুরী এবং তার ভাই দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী ওরফে টোকেন চৌধুরীর ১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

গতকাল সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ ছুনিয়া খানম দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

এর আগে সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই টোকেন চৌধুরীর ১৪ টি ব্যাংক হিসাব জব্দের জন্য কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া। এ আবেদনের শুনানি শেষে বিচারক জুনিয়া খানম দুই ভাইয়ের ১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান এই সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category