• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুর হাসপাতালে চিকিৎসককে লাঞ্চিত করার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার মেহেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন কুষ্টিয়া জেলা কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ গাংনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত গাংনীতে ভুয়া লাইসেন্স দিয়ে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ চেষ্টার অভিযোগ গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার

কুষ্টিয়া জেলা কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া জেলা কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়া জেলা কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দ্রুতগতির মোটরসাইকেলে এসে তিন ব্যক্তি কারাগারের ফটকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি কারাগারের আরপি গেটের সামনে আসেন। এ সময় তাঁরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁদের মুখ শীতের কাপড় ও মাফলার দিয়ে ঢাকা ছিল। পরে তাঁরা শহরের মোল্লা তেঘড়িয়া এলাকার দিকে চলে যান।

কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো. শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তির মুখ শীতের কাপড় ও মাফলার দিয়ে ঢাকা ছিল। তারা কারাগারের আরপি গেটের সামনে ককটেল নিক্ষেপ করে মোল্লাতেঘড়িয়ার দিকে পালিয়ে যান। বিস্ফোরণে বিকট শব্দ হলে আতঙ্কের সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্তের চেষ্টা চলছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে।। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category