• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ার ৮ ইট ভাটায় অভিযানে ১২ লাখ টাকা জরিমানা আদায়

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
কুষ্টিয়ার ৮ ইট ভাটায় অভিযানে ১২ লাখ টাকা জরিমানা আদায়
কুষ্টিয়ার ৮ ইট ভাটায় অভিযানে ১২ লাখ টাকা জরিমানা আদায়

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার আট ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর ও হরিনারায়ণপুরে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ও কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের সিনিয়র ক্যামিস্ট হাবিবুল বাসার।

অভিযানে এনএসআর ব্রিকসকে তিন লাখ, ফাইভ স্টারকে দুই লাখ, এএফএনআর ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার ও এইচএনআর ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে রিফাতুল ইসলাম বলেন, এসব ভাটায় পুনরায় কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, কুমারখালী উপজেলায় চার ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ভাটার কার্যক্রমের পরিধি বিবেচনায় ইট প্রস্তুত আইনে জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category