• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
১১০ দিনে আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

কুষ্টিয়ার সাবেক এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
কুষ্টিয়ার সাবেক এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কারাগারে
কুষ্টিয়ার সাবেক এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কারাগারে

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১টা ৪৫মিনিটের দিকে তাকে কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা করে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কুষ্টিয়া ও কুমারখালী থানার পৃথক দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এসময় কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং কুমারখালী আমলি আদালতের বিচারক মামুনুর রশীদ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ও আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের ইসলামিয়া কলেজ এলাকায় আন্দোলকারীদের গুলি করে ও এলোপাতাড়ি মারপিট করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর আহত আন্দোলনকারী শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় মোট ৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০-৮০ জনকে। এ মামলার ৩৩ নম্বর আসামি সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ।

এদিকে তীব্র গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে আনন্দ মিছিল করছিলেন আন্দোলনকারী ছাত্র-জনতা। এ সময় এলঙ্গী এলাকায় আন্দোলকারীদের হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রসহ হামলা ও মারপিট করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় গত ২৪ আগস্ট আহত আন্দোলনকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুজ্জামান আলী খান বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-১৫ জনকে। এ মামলার ১৮ নম্বর আসামি সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category