• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেফতার

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেফতার
কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মণ্ডল (৩৫) ওরফে সাঈদকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে ঢাকা থেকে দৌলতপুর থানায় নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাঈদ উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর দক্ষিণ ভাঙ্গাপাড়া এলাকার ভাদু মণ্ডলের ছেলে। গত ১১ তারিখ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বালুর ঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু হোসেন (১৮) নামের এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সে প্রধান আসামি। এ ছাড়া এলাকায় বালুর ঘাট দখল, অবৈধভাবে বালু উত্তোলন, অস্ত্র ও মাদক কারবার নিয়ন্ত্রণসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে সাঈদ বাহিনীর বিরুদ্ধে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি সাঈদ গ্রুপের প্রধান সাঈদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আরও পরে জানানো হবে। জিজ্ঞাসা শেষে আমরা তাকে কারাগারের পাঠাবো। দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category