• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ার মিরপুরে ট্রলির ধাক্কায় ননদ-ভাবি নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
কুষ্টিয়ার মিরপুরে ট্রলির ধাক্কায় ননদ-ভাবি নিহত
কুষ্টিয়ার মিরপুরে ট্রলির ধাক্কায় ননদ-ভাবি নিহত

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ যান ট্রলির ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরপুর উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির মন্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮) ও একই গ্রামের মৃত কুমার মন্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৬৮)। তারা সম্পর্কে ননদ-ভাবি ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ বাড়ি থেকে ছবেলা ও মরিয়ম মশান বাজারে যান। সেখান থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে বিপরীতমুখী বেপরোয়া গতির সিমেন্টবাহী ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ঘাতক চালকসহ ট্রলি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category