• শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কুষ্টিয়ার মিরপুরের মন্দিরে প্রতিমা ভাংচুর

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়ার মিরপুরের মন্দিরে প্রতিমা ভাংচুর
কুষ্টিয়ার মিরপুরের মন্দিরে প্রতিমা ভাংচুর

কুষ্টিয়ার মিরপুরের একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত সোয়া আটটার সময় উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ পালপাড়ায় রক্ষাকালী মন্দিরে এ ঘটনা ঘটে।

ওই রাতেই কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিমা ভাঙচুরের বিষয়টি রাতেই নিশ্চিত করেছেন পুলিশ ও র‌্যাব-১২ কর্মকর্তারা। তাঁরা বলছেন, কার্তিক ও সরস্বতীর প্রতিমার মাথা ও হাত ভাংচুর করা হয়েছে। এ ছাড়া হাঁস ও ময়ূরের কিছু অংশ ভাঙ্গা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের জন্য কাজ চলছে।

মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান, মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলমান। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এই সুযোগে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে। টিনশেডে ঘেরা অস্থায়ী মন্দির। লোডশেডিংয়ের পর মন্দিরে গিয়ে দেখতে পান প্রতিমা ভাংচুর করা হয়েছে। সামনে দুর্গাপূজা। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। আজ সোমবার রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন , সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ। কার্তিক, সরস্বতীসহ আরও কয়েকটিতে ভাঙচুর করা হয়েছে। সেখানে একটি আইপি ক্যামেরা ছিল। সেটিও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে সন্দেহ বা কারা জড়িত থাকতে পারে, তা মন্দির কমিটি বলতে পারছে না। তারা মামলা দিতেও চাইছে না। পুলিশ এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category