• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কু‌ষ্টিয়ার পলাতক মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেফতার

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : শনিবার, ৩ মে, ২০২৫
কু‌ষ্টিয়ার পলাতক মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেফতার
কু‌ষ্টিয়ার পলাতক মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেফতার

কু‌ষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী নামে খ্যাত কা‌মিনী‌ বেগমকে (৪৩) গ্রেফতার করেছে সেনা‌বা‌হিনী। আজ শ‌নিবার সকালে সদর উপজেলার চৌড়হাস ফুলতলা থে‌কে তাকে গ্রেফতার ক‌রা হয়। তিনি একই এলাকার আজাদ সরদারের স্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে কা‌মিনীকে মডেল থানা‌ পু‌লি‌শের কাছে হস্তান্তর করা হয়।

পু‌লিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেন। এরআগে (১ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর কু‌ষ্টিয়ার উপ-প‌রিদর্শক রাসেল ক‌বির বাদী হ‌য়ে মডেল থানায় এক‌টি মামলা করেন। সেই মামলার প্রধান আসামী হয়ে তি‌নি পলাতক ছিলেন।

মামলার এজাহারসূত্রে জানা গে‌ছে, গোপন সংবাদের মাধ্যমে গত বুধবার সন্ধ‌্যায় ক‌্যাপ্টেন লামইয়া‌নুল ইসলামের নেতৃত্বে সেনাবা‌হিনী কু‌ষ্টিয়া ক্যাম্পেরে এক‌টি দল ‌চৌড়হাস ফুলতলা এলাকায় অব‌স্থিত কা‌মিনীর মাদক বিক্রয়ের স্থান তার ডিমের দোকা‌নঘরে অ‌ভিযান চালায়। সেনাবা‌হিনীর সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কু‌ষ্টিয়া জেলা কার্যাল‌য়ের সহকারি উপপ‌রিদর্শক সোহরাব হোসেরেন টিম উপ‌স্থিত ছিলেন।

এ সময় সেভেন স্টার ডিম ভান্ডার নামের ওই দোকানঘর তল্লাশী ক‌রে এক কে‌জি গাঁজা ও দুই বোতল ফে‌নসি‌ডিল উদ্ধার ক‌রে সেনাবা‌হিনীর আভিযা‌নিক দ‌ল। সেনাবা‌হিনীর উপ‌স্থি‌তি টের পেয়ে কা‌মিনী ও তার সহযোগী ‌মোস্তফা সরদার পা‌লি‌য়ে যায়। এ ঘটনার পর উপ-প‌রিদর্শক রা‌সেল ক‌বির কা‌মিনী‌ বেগম ও মোস্তফা সরদারকে আসামী ক‌রে এক‌টি মামলা দায়ের ক‌রেন।

এ তথ্য নি‌শ্চিত করে কু‌ষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশাররফ হোসেন বলেন, সেনাবা‌হিনীর অ‌ভিযানের পর থেকে কা‌মিনী পলাতক ছি‌লেন। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। নিজ এলাকা থে‌কে তাকে সেনাবা‌হিনী গ্রেফতার করেছে। পু‌লিশের কাছে হস্তান্তর করার পর কা‌মিনীকে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category