• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে এক ঘন্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রাগপুর-কুষ্টিয়া মহাসড়কের প্রাগপুর বাজারে বালু ভর্তি ট্রলির ধাক্কায় আসমত আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হন। নিহত আসমত আলী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত লালু মণ্ডলের ছেলে

অপরদিকে, সকাল ৮টার দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি সহায়তার (ভিজিএফ) চাল নিতে গিয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নার্গিস বেগম (৫০) নামে এক নারী প্রাণ হারান। নিহত নার্গিস বেগম মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মন্ডলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, আসমত আলী তারাগুনিয়া বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পথে প্রাগপুর বাজারে পৌঁছালে বালু ভর্তি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, মথুরাপুর ইউনিয়ন পরিষদে সরকারি সহায়তার চাল নিতে গিয়ে নিরাপদ পরিবহন নামের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান নার্গিস বেগম।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানিয়েছেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category