• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কুষ্টিয়ার দুই উপজেলা নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

কুষ্টিয়া প্রতিনিধি:
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
কুষ্টিয়ার দুই উপজেলা নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
কুষ্টিয়ার দুই উপজেলা নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

প্রথম ধাপে আগামীকাল (৮ মে) বুধবার কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ থেকে সদর উপজেলার ১৪৫ কেন্দ্রে ও খোকসা উপজেলা পরিষদ থেকে খোকসা উপজেলার ৫০টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যায় স্ব স্ব প্রিসাইডিং অফিসাররা। তবে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

কুষ্টিয়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুর রহমান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিজিবি মোতায়েনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে তবে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

এবারের নির্বাচনে সদর উপজেলা পরিষদে ২ জন চেয়ারম্যান, ২ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতা করছেন। আর খোকসা উপজেলা পরিষদে ৬ জন চেয়ারম্যান, ৮ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন।

কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ১৫ হাজার ৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৫ হাজার ১৬৫ জন। নারী ভোটার রয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। ১৩ টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। খোকসা উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ১৬ হাজার ৮ জন। ৫০টি ভোট কেন্দ্রে ৩৪২টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category