• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা ১২১ বছরে পদার্পণ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা ১২১ বছরে পদার্পণ
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা ১২১ বছরে পদার্পণ

কুষ্টিয়ার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবার ১২১ বছরে পদার্পণ করেছে। শতবর্ষের এ ধর্মীয় ঐতিহ্যকে ঘিরে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রথযাত্রায় অংশ নেন শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থী।

জানা যায়, ১৯০৫ সালে নলডাঙ্গার রাজা প্রমথভূষণ দেবরায় কুষ্টিয়া শহরের এনএস রোডের শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে এ রথযাত্রার প্রচলন করেন। এরপর থেকে প্রতি বছর ঐতিহ্যবাহী এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়া ২০১৩ সাল থেকে স্থানীয় ইসকন মন্দিরের উদ্যোগেও পৃথকভাবে রথযাত্রার আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে ভক্তদের রশি টানার মাধ্যমে রথযাত্রা শুরু হয়ে বড়বাজার মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী সাত দিন পর উল্টো রথের মাধ্যমে রথটি আবার গোপীনাথ জিউর মন্দিরে ফিরিয়ে আনা হবে।

রথযাত্রায় অংশ নেওয়া ভক্তরা রথের রশি স্পর্শ করে নিজেদের পরিবার, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন। তারা বলেন, কুষ্টিয়া সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পেরে তারা আনন্দিত।

গোপীনাথ জিউর মন্দিরের রথযাত্রা শেষ হওয়ার কিছুক্ষণ পর স্থানীয় ইসকন মন্দিরের উদ্যোগে দ্বিতীয় রথযাত্রা অনুষ্ঠিত হয়। দুটি রথযাত্রায়ই শত শত ভক্ত অংশ নেন।

রথযাত্রা উপলক্ষে এনএস রোডের দুই পাশে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলায় মণ্ডা-মিঠাই, খেলনা, গৃহস্থালি সামগ্রীসহ নানা ধরনের পণ্যের দোকানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category