• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় ১০ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
কুষ্টিয়ায় ১০ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার
কুষ্টিয়ায় ১০ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় ১০ কোটি ৪২ লাখ টাকার মাদক, দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার ভোরে অভিযান চালিয়ে সিনবাদ ও মিন্টুর কাছে থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল ও ৫০ এমএল পরিমাণের ২০ বোতল এলএসডি। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

আটক সিনবাদ আলী দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত। জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের থানায় হস্তান্তর কার্যক্রম চলছে।

প্রসঙ্গত, গত ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া মাঠে মাদক কারবারি নিয়ে বিরোধের জেরে মোহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category