কুষ্টিয়া শহরতলী মঙ্গলবাড়ীয়া বাজারে সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পথচারী অজ্ঞাত নারী (৩৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে মঙ্গলবাড়িয়া বাজারের এ দুর্ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, রাস্তা পার হতে গিয়ে পিকনিকের বাসের চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
নিহত নারীর নাম বা পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
দূর্ঘটনার জায়গা থেকে স্থানীয় জনগন ধাওয়া করে কুষ্টিয়া মজমপুর রেলগেট থেকে ঘাতক বাস টিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
স্থানীয় জনগন ও প্রশাসন সুত্রে জানা যায়, পাবনা ইশ্বরদীর দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী পিকনিকের একটি বাস কুষ্টিয়া মজমপুরের দিকে আসার সময় মঙ্গলবাড়িয়া বাজার এলাকায় পৌছালে রাস্তা পারাপারের সময় একজন মহিলা ধাক্কা দেয়। এসময় বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।