• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবে থাকছে না মেলা

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
কুষ্টিয়ার লালন স্মরণোৎসবে থাকছে না মেলা
কুষ্টিয়ার লালন স্মরণোৎসবে থাকছে না মেলা

পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে এ বছর কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসবে থাকছে না মেলা। আজ রোববার বিকেলে ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। প্রতিবছর তিন দিনব্যাপী উৎসব চললেও এবার হবে এক দিন। এ ছাড়াও গ্রামীণ মেলা থাকছে না বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা। একাডেমি সূত্রে জানা গেছে, বাউল সম্রাট ফকির লালন শাহ তাঁর জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতিবছর চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। তাঁর মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছেন অনুসারীরা।

লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে বিগত দিনে লালনের আখড়াবাড়ি এলাকা সাধু, ভক্ত ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হতো। বিস্তীর্ণ এলাকাজুড়ে বসত গ্রামীণ মেলাও। জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, এবারের লালন স্মরণোৎসব পবিত্র রমজান মাসে হওয়ার কারণে কার্যক্রম শুধু এক দিন আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category