• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন

কুষ্টিয়া প্রতিনিধি
Update : বুধবার, ৮ মে, ২০২৪
কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন
কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন

কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৮ মে) বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শিলাদহ কুঠিবাড়ি সংলগ্ন মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের আলোচনা সভায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও কুঠিবাড়ি প্রাঙ্গন জুড়ে বসেছে গ্রামীণ মেলা। তবে যতই দিন যাচ্ছে ততই যেন এই মেলার জৌলুস হারাতে বসেছে।

যেখানে লক্ষ মানুষের সমাগম ঘটতো সেখানে এখন কয়েক শত রবীন্দ্র ভক্তের বিচরণ। দোকান পাটের সংখ্যা তুলনামূলক খুবই কম, নেই দর্শনার্থীদের ভিড়। মেলাটিকে আরো জমকালো করার দাবি জানিয়েছেন ঘুরতে আসা দর্শনার্থী ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category