• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

কুষ্টিয়ায় যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫
কুষ্টিয়ায় যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
কুষ্টিয়ায় যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযান পরিচালানা করে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল এবং বেহুন্দী জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকা। বুধবার (৯ জুলাই) বেলা ১২টায় দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।

এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী নেতৃত্ব মানিকের চর এবং বাংলা বাজার খারিজাথাক এলাকায়। এবং গত ৭ জুলাই থেকে ৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত দফায় দফায় যৌথ অভিযান পরিচালনা করে ৮ হাজার ৫০০ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল, ৩ হাজার ৫০০ কেজি বেহুন্দী জাল, ১৫টি বড় সাইজের ড্রাম এবং ৪ হাজার কেজি জাল তৈরীর যন্ত্রাংশ জব্দ করা হয়।

এসব জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকা। জব্দ মালামাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ধ্বংস করা হয়। এ সময় অবৈধ মৎস্য আহরণ ও জালের অপব্যবহারের অপরাধে তিনজনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category