• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কুষ্টিয়ায় যুবক হত্যা মামলায় পরোকীয়া প্রেমিকা গ্রেফতার

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
কুষ্টিয়ায় যুবক হত্যা মামলায় পরোকীয়া প্রেমিকা গ্রেফতার
কুষ্টিয়ায় যুবক হত্যা মামলায় পরোকীয়া প্রেমিকা গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে স্বপন আলী (২৭) নামে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকা গ্রেফতার। গতকাল বুধবার (১৮ অক্টোবর) বিকেলে যুবকের মা সাহেরা খাতুন বাদী হয়ে পরকীয়া প্রেমিকা ও তার স্বামীসহ পাঁচজনকে আসামি করে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও মামলায় আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অপরদিকে, মামলার পাঁচ ঘণ্টার মধ্যে বুধবার রাত ৯টার দিকে ঘটনার প্রধান হোতা পলাতক পরোকীয়া প্রেমিকা সুমাইয়া আক্তার সুমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানাগেছে, বুধবার সকালে কুমারখালী পৌরসভার তেবাড়িয়া জালাল মোড় এলাকার আসাদুর রহমান আসাদের বাড়ির উঠানে ওই যুবকের হাত ও পা ভাঙা, মাথার চুলকাটা ও রক্তাক্ত লাশ রেখে খিচুড়ি রান্না করছিল সুমি। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

উল্লেখ্য, মঙ্গলবার ১৭ অক্টোবর দিবাগত গভীর রাতে স্বপনকে প্রেমিকা সুমির বাড়ির উঠানে একাধিক ব্যক্তি মিলে বাঁশ ও কাঠের বাটাম দিয়ে নৃশংসভাবে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্বপনকে মারধরের সময় সুমির নিকট আত্মীয় ভিডিও কলে স্বপনকে মৃত্যু নিশ্চিত করার নির্দেশ দিচ্ছিলেন। এই বর্বর ভিডিও ভাইরাল হওয়ার পর মানুষের বিবেককে নাড়া দিয়েছে।

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পাঁচ ঘণ্টার মধ্যে প্রধান হোতা সুমিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category