• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কুষ্টিয়ায় বাউল ও লালন অনুসারীদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
কুষ্টিয়ায় বাউলদের মানবন্ধন
কুষ্টিয়ায় বাউলদের মানবন্ধন

লালন উৎসবকে ব্যবসা নির্ভর না করে চেতনা নির্ভর করার দাবীতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় লালন শাহের মাজার গেটে মানবন্ধন করেছে বাউল ফকির ও লালন অনুসারীরা।

শনিবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় নাগরিক সচেতন সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাউলরা দাবী তোলেন লালন তিরোধান দিবস এবং দোলপূর্ণিমায় সাধুসঙ্গে মাঠের অর্ধেক বাউলদের বসা এবং থাকার জায়গা রেখে ব্যাবসীয়দের কাছে মাঠ বরাদ্দ দিতে হবে। এছাড়া ফকিরদের কাছ থেকে কোন রকম চাঁদা আদায় করতে পারবে না মাঠ বরাদ্দ নেয়া ব্যবসায়ীরা।

তিন দিনের বরাদ্দ হওয়া মাঠে মাসব্যাপী চাঁদা না তোলার দাবীও তোলেন সচেতন সমাজের প্রতিনিধিরা। অপরদিকে মাদক ব্যবসা বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের কাছ ইজারার চাঁদা তুলে তাদের বৈধতা দেওয়া বন্ধের দাবী জানিয়েছেন লালন অনুসারীরা। লালন উৎসব ব্যবসা নির্ভর না করে চেতনা নির্ভর করার দাবী বাউল ফকির থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজের।

সচেনতন নাগরিক কমিটির সভাপতি স.ম লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাউল হবিবর রহমান বিশু, ভাবনগর শিল্পি ও সাহিত্য চর্চা কেন্দ্রের সহ-সভাপতি সোহেল রানা, ফকির নিতাই গোস্বামী প্রমুখ।

মানববন্ধন শেষে বাউলরা লালন মেলা এলাকায় বিক্ষোভ মিছিল করে। আগামী ১৭ অক্টোবর ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের লালন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category