• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:

কুষ্টিয়ায় প্রতিমা ভাংচুরকালে যুবক আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
কুষ্টিয়ায় প্রতিমা ভাংচুরকালে যুবক আটক
কুষ্টিয়ায় প্রতিমা ভাংচুরকালে যুবক আটক

কুষ্টিয়ায় কালীমন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। ভাংচুরকালে স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকটি প্রথমে একটি বাঁশের লাঠি দিয়ে কালীপ্রতিমাগুলো গ্রিলের কাছে টেনে আনে, পরে সে হাত, পা, মুখমণ্ডল ভাংচুর করতে থাকেন।

প্রত্যক্ষদর্শী মাধব সাহা ও পলাশ সাহা জানান, তাঁরা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান, ওই যুবক বাঁশের লাঠি দিয়ে কালীমন্দিরের গ্রিলের মধ্যে ঢুকে প্রতিমাগুলো ভাংচুর করছে। তাঁরা মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করে তাকে আটক করেন। পরে স্থানীয়রা এসে তাঁকে পুলিশে সোপর্দ করে।

উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার অধিকারী বলেন, ‘এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।

পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এসআই নুরনবী জানান, আটক যুবক নিজের নাম আলী নুর (২৪) এবং বাবার নাম রবিউল ইসলাম পরিচয় দিলেও পরে একাধিকবার ভিন্ন ভিন্ন পরিচয় দিয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং তাঁরা সবার সঙ্গে কথা বলেছেন। আটক যুবকের আচরণ অস্বাভাবিক এবং তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category