• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-ছেলের

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-ছেলের
কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-ছেলের

কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। তবে অক্ষত রয়েছেন মোটরসাইকেল চালক। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চৌড়হাস হাইওয়ে পুলিশের এস আই জয়দেব বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান।

নিহতরা হলেন, ইতি খাতুন (৩০) ও ছেলে আফনাফ ইব্রাহিম (৩)।

প্রত্যক্ষদর্শী মিরপুর উপজেলার নওদা খাদিমপুরের বাসিন্দা সিদ্দিক আলী বলেন, একটি ড্রাম্পট্রাক মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। আমরা মোড়ে পৌঁছেই দুইজনকে মৃত দেখি। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুই জনে মরদেহ এখনো আনা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category