• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়ায় চিকিৎসকদের ব্যবস্থাপত্র ফি ৫০০ টাকা নির্ধারন করার দাবিতে মানববন্ধন

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : রবিবার, ১১ মে, ২০২৫
কুষ্টিয়ায় চিকিৎসকদের ব্যবস্থাপত্র ফি ৫০০ টাকা নির্ধারন করার দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় চিকিৎসকদের ব্যবস্থাপত্র ফি ৫০০ টাকা নির্ধারন করার দাবিতে মানববন্ধন

চিকিৎসকের ‘ভিজিট’, ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা। রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের কলেজ মোড় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ মানববন্ধন হয়।

সম্মিলিত পেশাজীবী পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, এ দেশের অধিকাংশ মানুষ নিম্নমধ্যবিত্ত। অধিকাংশ মানুষ রোগে আক্রান্ত হলে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই, অন্যদিকে দ্রুত গতিতে ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা তাদের ভিজিট বাড়াচ্ছেন। এমনকি ডায়াগনস্টিক সেন্টারগুলো পরীক্ষা-নিরীক্ষার মূল্য বৃদ্ধি করছে। অতি দ্রুত ডাক্তারদের জন্য একটি নীতিমালা তৈরি করতে হবে। যেখানে সর্বোচ্চ ফিস ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। অসহায় দুস্থ রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে।

এসময় জেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি হাফিজুর রহমান লালু, বিজেপি জেলা শাখার সদস্যসচিব কে এম জাহিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সমাজ সেবক আবু মনি সাকলায়েন এলিন, রাসেল পারভেজ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category