• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় ঘুমের মধ্যে সাপের কামড়ে যুবকের মৃত্যু

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
কুষ্টিয়ায় ঘুমের মধ্যে সাপের কামড়ে যুবকের মৃত্যু
কুষ্টিয়ায় ঘুমের মধ্যে সাপের কামড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সাপের কামড়ে সাব্বির আহমেদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সাব্বির উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলীর ছেলে। তিনি পেশায় ডেকোরেশন শ্রমিক ছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সাব্বির আহমেদ রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাপের কামড়ে বিষক্রিয়ায় ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category